× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান ৪০৪ শিক্ষক: ঢাবি উপাচার্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৭:৫৩ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ১৭:৫৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার আয়োজিত এক আলোচনা সভায় কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। ছবি: বিএনপি মিডিয়া সেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার আয়োজিত এক আলোচনা সভায় কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। ছবি: বিএনপি মিডিয়া সেল

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, “শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে যারা যুক্ত হয়েছেন, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে”।

আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “এটা কোনো প্রতিহিংসা নয়। কিন্তু অন্যায়কারীকে শাস্তির আওতায় আনতে হবে”।


কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে যুক্ত থাকলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম আরও বলেন, “অতীতে সাদা দলের সভাতেও আওয়ামীপন্থি শিক্ষকদের নজরদারি করা হতো। সে সময় শিক্ষকরা স্বাধীনভাবে কথা বলতে পারতেন না এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন”।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি জাতীয় বিভিন্ন সংকটেও শিক্ষকরা রাজপথে নেমেছেন উল্লেখ করে তিনি বলেন, “দেশের গুরুত্বপূর্ণ পরিবর্তন ও আন্দোলনে শিক্ষকদের ভূমিকা রয়েছে”।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষকদের ভূমিকা, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা