× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হলের ছাত্রীদের আপত্তিকর ছবি লন্ডনে, ইবি শিক্ষার্থী বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৪:১০ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১৪:১২ পিএম

ছাত্রীর আপত্তিকর ছবি তুলে লন্ডনে প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ফাইল ছবি

ছাত্রীর আপত্তিকর ছবি তুলে লন্ডনে প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহপাঠী ও হলের অন্যান্য ছাত্রীর গোপন ও আপত্তিকর ছবি তুলে লন্ডনে অবস্থানরত প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে এক শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হল প্রশাসন।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তুবাউল জান্নাত ঐশী। তার বাড়ি যশোর জেলায়।

জুলাই ৩৬ হল কর্তৃপক্ষের জরুরি সভা শেষে শুক্রবার প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্তের স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীর ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত কমিটির নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আরিফা আক্তার। সদস্য হিসেবে রয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম এবং দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী বলেন, “ঘটনাটি জানার পরপরই প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে নতুন অভিযোগ এলে তা তদন্ত কমিটির আহ্বায়কের কাছে পাঠানো হবে।”

এছাড়াও তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, “ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে হল প্রশাসন নতুন কিছু নির্দেশনা দিয়েছে। রুমের ভেতরে ফোনে কথা বলা ও ভিডিও কল করা নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজনে বারান্দায় এসে কথা বলার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা