× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করেছে আইএসইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২০:৫৪ পিএম

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশনসের (সিআরডিপি) উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে জার্নালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশনসের (সিআরডিপি) উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে জার্নালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফাইল ছবি

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড অ্যাকাডেমিক জার্নাল প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশনসের (সিআরডিপি) উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে জার্নালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। উদ্বোধন করা জার্নালগুলো হলো- আইএসইউ জার্নাল অব ইংলিশ স্টাডিজ (জেইএস), আইএসইউ জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জেইটি) এবং আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জেবিডিএস)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হওয়ায় এসব জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধ বিশ্বব্যাপী গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের কাছে সহজে পৌঁছাবে। একই সঙ্গে আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে এসব গবেষণার গ্রহণযোগ্যতা আরও বাড়বে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বলেন, “বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে গবেষণা ও আন্তর্জাতিক মানের অ্যাকাডেমিক প্রকাশনার বিকল্প নেই। তিনি বলেন, গবেষণাবান্ধব পরিবেশ তৈরিতে আইএসইউ কাজ করে যাচ্ছে এবং নতুন জার্নালগুলো বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে বৈশ্বিক পরিসরে আরও দৃশ্যমান ও গ্রহণযোগ্য করে তুলবে”।

সিআরডিপির পরিচালক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি তার গবেষণা ও প্রকাশনার মানে প্রতিফলিত হয়। তিনি জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা প্রকাশের জন্য শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার পাশাপাশি বৈশ্বিক গবেষণা নেটওয়ার্কে আইএসইউর সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে”।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এইচ.টি.এম. কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাসেম, আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীদের আরও সক্রিয় অংশগ্রহণ, আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশ এবং বৈশ্বিক গবেষণা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গবেষণানির্ভর বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে আইএসইউকে প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা