ডিআইইউ প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২২:২৪ পিএম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুবুর রহমান সরকার, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরী এবং প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম আজাদসহ আরও অনেকেই।
তাদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক নতুন ও তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। এ আন্দোলনে তরুণ ও ছাত্রসমাজের সাহসী ভূমিকা ও আত্মত্যাগ চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।