× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২০:২২ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ২২:৪৯ পিএম

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন নুর মোহাম্মদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন নুর মোহাম্মদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ পাওয়া গেছে।

গতকালের সংঘর্ষে আহতের দেখতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে যাওয়ার পথে সোহরাওয়ার্দী কলেজের সামনে হামলার শিকার হন নুর মোহাম্মদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন নুর মোহাম্মদকে আঘাত করছেন।

এ বিষয়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ এক ফেসবুক পোস্টে লেখেন, “সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে”।

তিনি আরও লেখেন, “প্রশাসনকে বলবো হামলাকারীদের এখনই বিচারের আওতায় আনুন। নইলে আজ যারা অন্যের ওপর হামলা করছে, কাল তারাই আপনার ওপরও হামলা করবে”।

বর্তমানে নুর মোহাম্মদ ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলে, “এই বিষয়ে আমি কেবলই অবগত হলাম। যেই হোক না কেন, সে জগন্নাথের ছাত্র। তার ওপর বহিরাগতদের হামলা কাম্য নয়। সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব। জগন্নাথের স্বার্থ সবসময় রক্ষা করবো”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা