জুলাই ৩৬ গণঅভ্যুত্থান
বিশ্ববিদ্যালয় প্রতিবিদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৯:৪৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিতে নির্মিত ‘অদম্য-২৪’-এর র্যালি বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ গণঅভ্যুত্থান’-এর দ্বিতীয় বার্ষিকী পালিত হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
রাবি : আমাদের নিজেদের ভেতরে বিভেদ সৃষ্টি হলেই কেবল ফ্যাসিবাদীরা আবারও সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জুলাই গণঅভ্যুত্থান : তারুণ্যের প্রত্যয়, গণতন্ত্রের অঙ্গীকার, নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। উপাচার্য বলেন, ‘২০২৪ সালেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ফ্যাসিবাদীরা আবারও মুচকি হাসা শুরু করেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক এএইচএম খুরশীদ আলমের সঞ্চালনায় ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম। সভায় অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাস-উদ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক-কর্মকর্তা ও জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র্যালি, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা ও প্রীতি ভলিবল প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই ৩৬ গণঅভ্যুত্থান’-এর দ্বিতীয় বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং আনন্দের প্রতীকী বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে অধ্যাপক ড. মো. আব্দুস শহীদ মিয়ার সভাপতিত্বে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র সংগঠনের নেতা ও শিক্ষার্থীরা।
আলোচনা সভার প্রথম পর্বে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট বক্তব্য ও দাবি তুলে ধরেন। এ সময় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, আপনারা এখানে যারা এসেছেন জুলাইয়ের বিনিময়ে এসেছেন।
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইসমাইল হোসেন রাহাত বলেন, জুলাই-পরবর্তী সময়ে আমরা পুকুরে শিক্ষার্থীর লাশ দেখেছি, একই সঙ্গে নিজ বিভাগে শিক্ষকের লাশও দেখেছি। ৪ আগস্ট যারা ‘ফাইনাল খেলার’ হুঁশিয়ারি দিয়েছিল, জুলাই-পরবর্তী প্রশাসন তাদের অবাধে চলাফেরার সুযোগ করে দিয়েছে।
জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানসূচি শুরু হয়। পরবর্তীতে সেখান থেকে একটি র্যালি বের হয়ে জুলাই স্মৃতিতে নির্মিত ‘অদম্য-২৪’-এর পাদদেশে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জাকসু ভবনে জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগরের অবদান নিয়ে প্রকাশিত ‘জাগরণ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম।
এ ছাড়া জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মরণোত্তর সম্মাননা প্রদান এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস গেট, গোলচত্বর ও শহীদ মিনার প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমএম শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ও প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম। এ ছাড়া শহীদ আব্দুল কাইয়্যুমের মা, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের আবেগের সঙ্গে জড়িত। যারা এ আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।
ববি : জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে। তবে তা কোনো তাড়াহুড়ো বা প্রতিশোধের উদ্দেশ্যে নয়; সুষ্ঠু তথ্য-উপাত্তের ভিত্তিতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করা হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘স্মৃতিতে ৩৬ জুলাই এবং ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন
বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধারা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল।
সভায় জুলাই যোদ্ধাদের পক্ষে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন গণমাধ্যম কর্মী মার্কেটিং বিভাগের মাসুদ রানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৌসিফ আলম খান, ইংরেজি বিভাগের সুমাইয়া খাতুন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মুহাম্মদ শাহীর খান এবং একই বিভাগের রবিউল খান।
এ ছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাসিব, বাংলাদেশ ছাত্রশক্তির সভাপতি বেলাল হোসেন এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের প্রতিনিধি এডিসন বৌদ্ধ।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।