× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংঘর্ষের পর তোলারাম কলেজের ছাত্রাবাস বন্ধ ঘোষণা

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৮:৫৮ পিএম

সরকারি তোলারাম কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হলে ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি তোলারাম কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হলে ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে আয়োজিত সভায় দেওয়া পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হলে ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।

বুধবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের পর বিকালে ইসদাইর এলাকায় অবস্থিত তোলারাম কলেজের ‘শের-ই বাংলা ছাত্রাবাস’ বন্ধের ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম ও হোস্টেল সুপারের স্বাক্ষরিত এক নোটিশে বিকাল ৪টার মধ্যে এই ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্রাবাস বন্ধ থাকবে বলেও জানানো হয়।

এদিকে এই ঘোষণার পর ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রাবাসে গিয়ে ছাত্রশিবিরের অনুসারীদের বের করে দেন বলে ছাত্রশিবির অভিযোগ করেছে। পরে সেখানে পুলিশ সদস্যরাও উপস্থিত হন। ছাত্রাবাস থেকে দুইজন ছাত্রকে পুলিশের ভ্যানে তুলতে দেখা যায়।

ইসলামী ছাত্রশিবিরের মহানগর শাখার সভাপতি অমিত হাসান বলেন, আমরা শুনেছি, ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রাবাসে কয়েকজনকে মারধর করেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে। কিন্তু কয়েকজন ছাত্র এই মুহূর্তে ছাত্রাবাস ছাড়তে চান না। এ নিয়ে কিছুটা উত্তেজনা চলছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে, কাউকে আটকের বিষয়টি তিনি নিশ্চিত করেননি।

ওদিকে কলেজের পাশে ‘ছাত্রী নিবাসের’ ছাত্রীদেরও হল গেট বন্ধ করে দেওয়া হয়। হলের এক শিক্ষার্থী বলেন, নিয়ম অনুযায়ী ছাত্রীরা পড়াশোনা ও টিউশনির জন্য রাত ৮টা পর্যন্ত বাইরে থাকতে পারেন। কিন্তু সংঘর্ষের ঘটনার পর হল বন্ধ করে দেওয়া হয় এবং পরিস্থিতি শিথিল না হওয়া পর্যন্ত কাউকে বের না হওয়ার জন্য হল সুপার দারোয়ানকে নির্দেশনা দিয়েছেন।

এর আগে ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষে এক সাংবাদিকসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে পাঁচজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা