× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅভ্যুত্থান দিবসে খুবিতে ৫ হাজার শিক্ষার্থীর গণভোজ

খুলনা অফিস

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ২১:৩৯ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে নিয়ে গণভোজ ও স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দিবসটির তাৎপর্য তুলে ধরা, জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ইতোমধ্যে দিবস উপলক্ষে ব্যানার টানানো হয়েছে এবং প্রতিটি হলে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা ৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থীকে এ আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর মধ্যে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলে ১ হাজার ১৮৫ জন, বিজয় ২৪ হলে ১ হাজার ১৩৫ জন, অপরাজিতা হলে ১ হাজার ৫০ জন, খান জাহান আলী হলে ৮৫১ জন এবং খান বাহাদুর আহসানউল্লাহ হলে ৭৩৫ জন শিক্ষার্থী অংশ নেবেন। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য পোলাও, মুরগির রোস্ট, ডিম, মিষ্টি ও সফট ড্রিংকস পরিবেশন করা হবে।

অপরাজিতা হলের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এই দিবসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিয়ে এমন একটি আয়োজন করেছে সেটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ। বিভিন্ন হলের শিক্ষার্থীরা একসঙ্গে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে, যা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও বাড়াবে বলে আমি মনে করি”।

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের শিক্ষার্থী মো. রিফাত হোসেন বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা সব শিক্ষার্থীকে এই আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি আমাদের কাছে ভালো লেগেছে। আমরা আশা করছি খাবারের মান ভালো হবে এবং পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে”।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক খোশরুল আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি সম্মিলিত আয়োজন করেছি। নির্ধারিত সময়ের মধ্যে যত শিক্ষার্থী আবেদন করেছে, তাদের সবাইকে এই আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো আবেদনকারীকে বাদ রাখা হয়নি”।

তিনি আরও বলেন, “আমরা শুধু অংশগ্রহণ নিশ্চিত করাই নয়, শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশনের বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আয়োজনের প্রতিটি দিক যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীরা সন্তুষ্টি নিয়ে অংশগ্রহণ করতে পারে, সে লক্ষ্যে আমাদের প্রস্তুতি ও তদারকি অব্যাহত রয়েছে”।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু একটি গণভোজে অংশ নেবেন না বরং জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও গণতান্ত্রিক চেতনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার একটি অর্থবহ সুযোগও পাবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা