× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইইউবিএটিতে দুই দিনব্যাপী উদ্ভাবন প্রতিযোগিতা সম্পন্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২০:০৬ পিএম

আইইউবিএটিতে দুই দিনব্যাপী উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি: আইইউবিএটি

আইইউবিএটিতে দুই দিনব্যাপী উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি: আইইউবিএটি

তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী উদ্ভাবন প্রতিযোগিতা।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্র (আইআইইসি) আয়োজিত এই প্রতিযোগিতায় ১০০টিরও বেশি দলের প্রায় ৩৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার ও রবিবার অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রজেক্ট, প্রযুক্তিনির্ভর সমাধান, গবেষণালব্ধ আইডিয়া এবং ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন।

প্রতিযোগিতাটি মোট ১০টি বিভাগে বিভক্ত ছিল। এতে প্রজেক্ট প্রদর্শনী বিভাগে ‘এগ্রি স্পার্ক’, গবেষণা পোস্টার উপস্থাপনায় ‘সোলার সোলস’, ট্রাস ডিজাইন প্রতিযোগিতায় ‘জেন সিভিল’, ভূমিকম্প-সহনশীল কাঠামো নির্মাণে ‘লিংক স্পেস’, সকার রোবট বিভাগে ‘এএইচ ফাইটার’, লাইন অনুসরণকারী রোবট বিভাগে ‘নেক্সট জেন রোবটিকস’, রেসিং রোবট প্রতিযোগিতায় ‘এএইচ রোভার’, ব্যবসায়িক কেস বিশ্লেষণে ‘অ্যাসেট ক্লাস’, উদ্ভাবনী ধারণা উপস্থাপনায় ‘সোলার সোল’ এবং সফটওয়্যার উদ্ভাবন (হ্যাকাথন) প্রতিযোগিতায় ‘ওয়েব জারএক্স’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং মোট ৭৫ হাজার টাকা মূল্যের পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে সনদপত্র ও স্মারক উপহার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে আইআইইসির বার্ষিক মিলনমেলা, প্রাক্তন সদস্যদের পুনর্মিলনী এবং বিদায়ী কার্যনির্বাহী কমিটির সংবর্ধনার আয়োজন করা হয়।

আইইউবিএটির উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্রের (আইআইইসি) পরিচালক ড. নাঈম হোসেন জানান, আইইউবিএটি প্রতিষ্ঠালগ্ন থেকেই গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

তিনি আরও জানান, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা, বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান এবং উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় নিয়মিতভাবে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও শিল্প-একাডেমিয়া সমন্বিত কার্যক্রমের আয়োজন করে থাকে। পাশাপাশি, আইআইইসির উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্থায়ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া, প্রকল্প ও স্টার্টআপ উদ্যোগকে এগিয়ে নিতে প্রয়োজনীয় অর্থায়ন, পরামর্শ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়া হয়। 

ড. নাঈম হোসেন জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু প্রযুক্তিগত দক্ষতাই বৃদ্ধি করে না, বরং নেতৃত্ব, দলগত কাজ, সমস্যা সমাধান এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগও সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্বাস করে, এই ধরনের উদ্যোগ দেশের তরুণ উদ্ভাবকদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই প্রতিযোগিতার পরিকল্পনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহামুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা