প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৯:১৮ পিএম
শামসুদ্দিন দিদার বাঁয়ে, মো. মিজানুর (রাতুল হাসান)। ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ গঠনের লক্ষ্যে ৪১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে বিভাগের সাবেক শিক্ষার্থী শামসুদ্দিন দিদারকে আহ্বায়ক এবং মো. মিজানুরকে (রাতুল হাসান) সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের নাট্যকার মমতাজ উদদীন আহমেদ মাল্টিমিডিয়া কক্ষে শনিবার আয়োজিত এক প্রস্তুতি সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলা বিভাগ অ্যালামনাই সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক চঞ্চল কুমার বোসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী, অধ্যাপক ড. মাহবুবুল হক, সোনিয়া পারভীন এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে ড. মুহাম্মদ জমির হোসেন, শাহানা আক্তার, মো. মাইনুল ইসলাম, খান মো. আবুল হোসেনসহ আরও অনেকেই।
সভায় উপস্থিত অ্যালামনাইদের মতামতের ভিত্তিতে আগামী ছয় মাসের জন্য এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মুহাম্মদ জমির হোসেন, মো. মাইনুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া, মিজানুর রহমান, মো. মঈনুদ্দীন মঈন, মো. রতন খান, মো. কামরুজ্জামান, শারমিন সুলতানা, মাহফুজা আক্তার ও মশিউর রহমান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আতিকুর রহমান।
এছাড়া সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন— কামাল আহমেদ, গোলাম কিবরিয়া, মাহমুদা খাতুন, বেলায়েত হোসেন, শাহ আল মামুন, রাশেদ আহমেদ, মেহদী হাসান পলাশ, মারুফা আকতার মীমসহ আরও ২৭ জন।