× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিতে নিজামী, সাঈদীর ছবি সংবলিত বিলবোর্ড মুছে ফেলার সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১০:৩০ এএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ১৩:০০ পিএম

জশাহী বিশ্ববিদ্যালয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় কার্যকর করা নেতাদের ছবি সংবলিত বিলবোর্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জশাহী বিশ্ববিদ্যালয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় কার্যকর করা নেতাদের ছবি সংবলিত বিলবোর্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিক্ষার্থীদের ক্ষোভের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় কার্যকর করা নেতাদের ছবি সংবলিত বিলবোর্ড মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান রবিবার রাত সাড়ে ১০টায় এ সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, “আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে আমরা জিএস সালাহউদ্দিন আম্মারকে এই বিলবোর্ডটি সরিয়ে নিতে অনুরোধ জানালে সে অস্বীকৃতি জানায়। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছবি সংবলিত বিলবোর্ডগুলো মুছে দেওয়া হবে।”

গত দুই দিন আগে ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামে বিলবোর্ডটি টানান রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের সংগঠন ‘নভোকালচার’।

এতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হয়েছে।

এই বিলবোর্ডটি অপসারণ দাবিতে কয়েকটি ছাত্র সংগঠন রবিবার বিকালে অবস্থান কর্মসূচি পালন করে।

তাদের দাবিতে রাত সোয়া ১০টার দিকে বিলবোর্ডটি মুছে ফেলার সিদ্ধান্ত জানায় প্রশাসন। পরে কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনরত ছাত্রনেতা ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাদেক রহমান বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিহ্নিত রাজাকারদের স্বাভাবিক করার একটা চেষ্টা চালানো হয়। আমরা এই স্বাভাবিক করার সুযোগ দেব না। প্রশাসন বিলবোর্ডগুলো রাতের ভেতর সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে। এরপরে আমরা কর্মসূচি আজ রাতের জন্য প্রত্যাহার করলাম। তারা এটা সরিয়ে না নিলে, আমরা পরবর্তী কর্মসূচিতে যাব।”

শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিংবা বাংলাদেশের কোথাও রাজাকারদের কোনো ধরনের স্বাভাবিকীকরণ (নরমালাইজেশন) আমরা মেনে নেব না। যুদ্ধাপরাধের প্রশ্নটি বাংলাদেশের মৌলিক জাতীয় ইস্যু। ২০২৪ সালের আন্দোলন কিংবা শেখ হাসিনার ফ্যাসিবাদবিরোধী অবস্থানকে আড়াল হিসেবে ব্যবহার করে যুদ্ধাপরাধী মতাদর্শ বা তাদের পুনর্বাসনের কোনও সুযোগ নেই।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা