× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ববি ছাত্রদলের ৩ নেতাকে মারধর

ববি প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:৩৮ পিএম

বালুর ড্রেজার বসানো নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন ছাত্রনেতাকে মারধর করেছে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকার স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বালুর ড্রেজার বসানো নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন ছাত্রনেতাকে মারধর করেছে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকার স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বালুর ড্রেজার বসানো নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ তিন ছাত্রনেতাকে মারধর করেছে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকার স্থানীয়রা। গত শনিবার রাতে মারধরের শিকার হন ছাত্রদল নেতারা।

ছাত্রদল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জিরোপয়েন্ট ফেরিঘাট এলাকায় বালুর ড্রেজার বসানো নিয়ে দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পান্থসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটি হয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশের। শনিবার ফেরিঘাট গিয়ে পান্থকে ফোন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কয়েকজন নেতা। ফোনে ওই ছেলে জানায় সে জিরোপয়েন্ট আছে। জিরোপয়েন্টে এসে ছাত্রদল নেতারা পান্থকে মারধর করে। এর কিছুক্ষণ পরেই পান্থের নেতৃত্বে স্থানীয় লোকজন ববি ছাত্রদল নেতাদের পাল্টা মারধর করে। মারধরে আহত ছাত্রনেতারা হলেনÑ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক সাইদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ।

খোঁজ পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্য নেতারা রাত ১২টার দিকে গিয়ে স্থানীয়দের সঙ্গে বসে ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ তিন ছাত্র নেতাকে উদ্ধার করে নিয়ে আসে। মীমাংসার পরে অভিযুক্ত পান্থ তাদের মারধর করার জন্য ক্ষমা চান। মোবাইলে ধারণ করা এক ভিডিওতে অভিযুক্ত পান্থকে কান ধরে উঠবস করে ক্ষমা চাইতে দেখা যায়। সাংগাঠনিক সম্পাদক মিজানের মোবাইলে একাধিকবার কল দিলে তিনি কল কেটে দিয়ে বন্ধ করে রাখেন।

শাখা ছাত্রদলের সেক্রেটারি আরিফ হোসাইন শান্ত বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে আমাদের কয়েকজন শিক্ষার্থী কারণ জানতে চাইলে স্থানীয় কিছু ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অভিযুক্তদের আটক করা হয়। পরে তারা ভুল স্বীকার করে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা