× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবির ক্যাফেটেরিয়ার খাবারে মিলল টিকটিকি

খুলনা অফিস

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২১:৫০ পিএম

খুবির ক্যাফেটেরিয়ার খাবারে মিলল টিকটিকি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুবির ক্যাফেটেরিয়ার খাবারে মিলল টিকটিকি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুপুরের খাবার খেতে গিয়ে সবজির মধ্যে টিকটিকি দেখে চমকে ওঠেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া থেকে কেনা পটল, আলু ও ডিমের সবজিতে টিকটিকিটি পাওয়ার অভিযোগ করেন শিক্ষা ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী আসমাউল হুসনা।

পরে এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে ক্ষোভ দেখা দেয়। আসমাউল হুসনা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাফেটেরিয়া থেকে খাবার কিনে কক্ষে গিয়ে খেতে শুরু করেন। একপর্যায়ে সবজির মধ্যে টিকটিকি দেখতে পান। 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ক্যাফেটেরিয়ায় খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। তারা খাবারের মান নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানান।

বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেদোয়ান বলেন, ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য। এটি ক্যাফে কর্মীদের অব্যবস্থাপনা ও অসচেতনতার প্রমাণ।

অভিযোগের বিষয়ে ক্যাফেটেরিয়ার ম্যানেজার ছগীর হোসেন জানান, তারা যথাযথ সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করেন। রান্নার সময় টিকটিকিটি পড়ে থাকলে তা গলে যাওয়ার কথা, কারণ টিকটিকির শরীর নরম। কীভাবে বা কোন ভুলে ঘটনাটি ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. সালাউদ্দীন বলেন, ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাফেটেরিয়া তদারকি কমিটি ও ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা