× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অক্টোবরে শুরু হতে পারে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২০:২৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান প্রক্রিয়া আগামী অক্টোবরের মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভা শেষে শনিবার এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন।

সচিব বলেন, “সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের যোগদানের বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত কারণে নিয়োগ কার্যক্রম বিলম্বিত হয়েছে। তবে আগামী ৩০ অক্টোবরের মধ্যে যোগদান প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে”।

তিনি আরও বলেন, “প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে সুপারিশপ্রাপ্তদের কর্মস্থলে যোগদানের সুযোগ করে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে”।

এর আগে নিয়োগপ্রক্রিয়া ঘিরে তদন্ত ও প্রশাসনিক জটিলতার কারণে সুপারিশপ্রাপ্তদের যোগদান আটকে যায়। এতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সর্বশেষ মন্ত্রণালয়ের এই আশ্বাসে তাদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা