× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক কনফারেন্সে জবি শিক্ষক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৭:১৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আবুসালেহ সেকেন্দার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আবুসালেহ সেকেন্দার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আবুসালেহ সেকেন্দার ইন্টারন্যাশনাল স্টাডিজ এ্যাসোসিয়েশন আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়েছেন। চারদিনের (২৮-৩১ জুলাই, ২০২৬) এ কনফারেন্সে তিনি টেকনিক্যাল মডারেটর ও আলোচক হিসেবেও দায়িত্ব পালন করার পাশাপাশি অধিবেশনে সভাপতিত্ব করেন। তার সভাপতিত্বে “India and Its Role in Shaping Regional Dynamics and Global Order” অধিবেশনে ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ টেম্পেরে ও কানাডার কার্লটন ইউনিভার্সিটির গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। 

এছাড়া তিনি “East Asia in a Multipolar Era: How the Region Adapts to a Changing Global Order?” অধিবেশনের আলোচক ছিলেন। অধিবেশনে পেরুর পন্টিফিক্যাল ক্যাথলিক ইউনিভার্সিটি, ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুরের এস. রাজরত্নম স্কুল অব ইন্ট্যারন্যাশনাল স্টাডিজ, ফিনল্যান্ডের হেলসিঙ্কি ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়ার হানকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ, স্কটল্যান্ডের এডিনবার্গ ইউনিভার্সিটির গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। 

আবুসালেহ কনফারেন্সে “Regime Type and Bilateral Cooperation: Does Democracy Matter in Bangladesh-India Relations?” গবেষণা প্রবন্ধও উপস্থাপন করেন। এ প্রবন্ধে তিনি দাবি করেন যে, বাংলাদেশে ও ভারতে যে ধরনের শাসনব্যবস্থাই বলবৎ থাক না কেন, বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের উত্থান-পতনের ক্ষেত্রে “ট্রিপল আই ফ্যাক্টর” মূল ভূমিকা পালন করে। বাংলাদেশ ও ভারত সম্পর্কের উত্থান-পতনের কারণ নির্ণয়ের ক্ষেত্রে তার নতুন তত্ত্ব অধিবেশনের আলোচক, কো-প্যানেলিস্ট ও অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

মো. আবুসালেহ সেকেন্দার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ইন্টারন্যাশনাল স্টাডিজ এ্যাসোসিয়েশনেরও সক্রিয় সদস্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা