× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবি শিক্ষার্থীর নিজ বাসায় আত্মহত্যা

ইবি প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১২:১৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের  ল’ অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের অংকন কুন্ডু নামের এক শিক্ষার্থী নিজ বাসায় আত্মহত্যা করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের অংকন কুন্ডু নামের এক শিক্ষার্থী নিজ বাসায় আত্মহত্যা করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের অংকন কুন্ডু (২৭) নামের এক শিক্ষার্থী নিজ বাসায় আত্মহত্যা করেছেন। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

গত ২৫ জুলাই বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করে বিদায় নিয়েছেন। মেধাবী ওই শিক্ষার্থী বিদেশি উচ্চ শিক্ষার জন্য বিভাগীয় সুপারিশ নিয়েছেন বলে জানান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা।

শুক্রবার রাজশাহী সদরে নিজ বাসায় রাত আনুমানিক সাড়ে ১০টায় আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন তার বাবা অ্যাডভোকেট নরেন্দ্রনাথ কুণ্ডু।

নিহতের বাবা বলেন, “রাত ৯টার দিকে এক সঙ্গে খাবার খাইলাম। কিছুই বুঝতে পারিনি। ১ ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করে পরপারে চলে গেল। আগামীকাল (আজ) বিকাল ৩টার দিকে তার সৎকার করা হবে। তার লাইফ তো বিশ্ববিদ্যালয়ে কেটেছে।” 

বিভাগের সহপাঠীরা জানান, দুইদিন আগেই ক্যাম্পাসে ছিলেন তিনি। বিদায় নেওয়ার পর এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত নেবে বুঝতে পারিনি। তবে বেশ কয়েকমাস আগে থেকে তাকে একটু ডিপ্রেশন মনে হতো। 

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা বলেন, “আমাকে বাড়ি থেকে ফোন দিয়ে নিশ্চিত করেন। সে খুব মেধাবী ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে বিভাগ শোকাভিভূত। উচ্চ শিক্ষায় বিদেশে যাওয়ার জন্য আমার সঙ্গে পরামর্শ নিতে আসছিল সে। পড়াশোনায় আগ্রহ ছিল তার।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা