× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিআইসি নিবন্ধন পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ২০:৩০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ইউরোপীয় কমিশনের পার্টিসিপ্যান্ট আইডেন্টিফিকেশন কোড (পিআইসি) নিবন্ধন পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের আবেদনের প্রেক্ষিতে পিআইসির নিবন্ধন হিসেবে ৮৬২৮৪৪৪৮৯ নম্বরটি অর্জন করেছে। 

শুক্রবার দুপুরে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক প্রভাষক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর সূত্রে জানা যায়, এই নম্বরের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন ইউরোপীয় কমিশনের বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মসূচি, বিশেষ করে ইরাসমাস+, হরিজন ইউরোপ, জিন মোনেট ও ইউ-ফান্ডেড প্রকল্পে অংশীদার বা আবেদনকারী প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণের সুযোগ আরও সহজভাবে গ্রহণ করতে পারবে। একইসঙ্গে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, যৌথ প্রকল্প, অনুদান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের বৈশ্বিক অংশীদারিত্বের নতুন সম্ভাবনা আরও উন্মুক্ত হবে।

প্রভাষক মশিউর রহমান বলেন, পিআইসি নিবন্ধনের ফলে ইউরোপীয় ও অন্যান্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ, প্রকাশনা এবং বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করার সুযোগ বাড়বে। তবে পিআইসি পাওয়া মানেই সরাসরি কোনো প্রকল্প বা অর্থায়ন পাওয়া নয়। এটি মূলত এসব প্রকল্পে আবেদন ও অংশগ্রহণের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক দরজা খুলে দেয়।

তিনি আরও বলেন, এখন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, ভালো প্রকল্প প্রস্তাব তৈরি এবং এই সুযোগকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য বাস্তব সুবিধায় রূপ দেওয়াই প্রধান কাজ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা