× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়

নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে আব্দুল্লাহ-সৈকত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৭:৩৮ পিএম

মোহাম্মদ আব্দুল্লাহ ও ইয়াছিন পাঠান সৈকত। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মোহাম্মদ আব্দুল্লাহ ও ইয়াছিন পাঠান সৈকত। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের’ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন পাঠান সৈকত। 

‎সংগঠনের আহবায়ক সাইদুল ইসলাম শাওন, সদস্য সচিব শুহায়েব ভূইয়া এবং উপদেষ্টা মোহাম্মদ মশিউর রহমান (সহকারী অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ), হিরামনি আক্তারের (সহকারী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

‎নব মনোনীত সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ তায়ালার। যারা আমার উপর আস্থা রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমি বিশ্ববিদ্যালয় আসার পর থেকেই এই সংগঠনের সঙ্গে জড়িত। বাড়ি ছেড়ে কুমিল্লা আসার পর এই নরসিংদীর মানুষদেরকেই সবচেয়ে বেশি আপন মনে হতো, এখনও তারাই আমার সবচেয়ে বেশি আপন”।

‎তিনি আরও বলেন, “আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করবো নরসিংদী জেলার মানুষ যারা এই বিশ্ববিদ্যালয়ে আছেন তাদের জন্য কাজ করার, তাদের যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকার৷ সবাইকে সংগঠনে সংযুক্ত রাখার চেষ্টা করবো। সেজন্য আমরা পরিকল্পনা করছি সামনে একটা নবীন বরণের আয়োজন করবো। 

“যদি এই সংগঠনের সদস্য যারা আছেন সবাই সহযোগিতা করেন তাহলে সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা নবীন বরণ এবং চড়ুইভাতির আয়োজন করতে পারবো। পাশাপাশি সামনেও আমরা আরও ভিন্ন কিছু আয়োজন করার চেষ্টা করব”।

‎সদ্য মনোনীত সাধারণ সম্পাদক ইয়াসিন পাঠান সৈকত বলেন, “জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। আমার লক্ষ্য থাকবে সংগঠনকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করা, নিয়মিত বিভিন্ন প্রোগ্রাম ও কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের একতাবদ্ধ করা এবং তাদের কল্যাণে কাজ করা। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে চাই। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা