× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে ভর্তির এক সেমিস্টার পর ভুয়া শিক্ষার্থী শনাক্ত, তদন্তে কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১০:০৪ এএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১০:০৬ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রতারণামূলকভাবে এক শিক্ষার্থী ভর্তি হয়ে এক সেমিস্টার ক্লাস করা ও পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. বদিউজ্জামান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শামিমা আক্তার নামে এক শিক্ষার্থী জালিয়াতির মাধ্যমে বিভাগের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে নিয়মিত ক্লাস ও প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশ নেন। অথচ ভর্তি প্রক্রিয়ার চূড়ান্ত তালিকায় তার নাম বা রোল নম্বর ছিল না।

প্রথম সেমিস্টারের ফল প্রস্তুতের সময় বিশ্ববিদ্যালয়ের মূল রেজাল্ট প্রসেসিং সফটওয়্যারে শামিমা আক্তারের রোল নম্বর না পাওয়ায় বিষয়টি পরীক্ষা কমিটির নজরে আসে। এরপর গত ১১ জুলাই বিভাগে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, বিভাগীয় পর্যায়েই মূল জালিয়াতির ঘটনাটি ঘটে। ইংরেজি বিভাগের অফিশিয়াল কম্পিউটারে জালিয়াতির মাধ্যমে শামিমা আক্তারের নাম অন্তর্ভুক্ত করা হয়। ভর্তি হয়ে শামিমা নিয়মিত ক্লাস করেছিল। এছাড়া যথারীতি ফরম ফিলআপ করে ১ম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণও করে। সকল পরীক্ষা সম্পন্ন করলেও সন্দেহ তৈরি হয় পরীক্ষার রেজাল্ট তৈরির সময়। সফটওয়ারে শামীমার রোল না থাকায় রেজাল্ট প্রসেস না করা গেলে বিষয়টি বিভাগের সংশ্লিষ্টদের নজরে আসে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় কমিটিকে প্রতারণামূলকভাবে ভর্তিকৃত শিক্ষার্থী শামিমা আক্তারের ভর্তি-সংক্রান্ত সকল তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা