× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যতিক্রমী বিতর্ক প্রতিযোগিতায় ‘আর্জেন্টিনা’কে হারিয়ে চ্যাম্পিয়ন ‘মরক্কো’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৯:২৪ পিএম

বাংলায় আইইএলটিএসের ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন ‘টিম মরক্কো’কে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলায় আইইএলটিএসের ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন ‘টিম মরক্কো’কে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আইইএলটিএস শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, যৌক্তিক চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা ‘ব্যাটল অব ওয়ার্ডস-সিজন ২’।

বাংলায় আইইএলটিএসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবিদ খান শুভর উদ্যোগে গত ১৯ জুন আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতাটির যাত্রা শুরু হয়।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার শুরুতে অডিশনের মাধ্যমে সেরা ৪০ জন বিতার্কিককে নির্বাচন করা হয়। পরে তাদের নিয়ে ১০টি দল গঠন করে মূল প্রতিযোগিতা শুরু হয়। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলায় আইইএলটিএসের শিক্ষক মাহফুজ, নিশান ও অন্যান্য অভিজ্ঞ শিক্ষক।

টুর্নামেন্টের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীরা যুক্তিনির্ভর বক্তব্য, বিশ্লেষণী দক্ষতা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে নিজেদের যোগ্যতার পরিচয় দেন। প্রতিযোগিতা শেষে গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয় ‘টিম আর্জেন্টিনা’ ও ‘টিম মরক্কো’।

গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে বাংলায় আইইএলটিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ হোসেন প্রধান অতিথি ও ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকরা বিচারকের দায়িত্ব পালন করেন।

রুদ্ধশ্বাস ফাইনালে ‘টিম মরক্কো’ চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয়। রানার্সআপ হয় ‘টিম আর্জেন্টিনা’। এ ছাড়া পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স, শক্তিশালী যুক্তি ও আত্মবিশ্বাসী উপস্থাপনার জন্য তাসকিয়া ইসলাম স্বপ্নীল নির্বাচিত হন ‘টুর্নামেন্টের সেরা বক্তা’।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন ‘টিম মরক্কো’কে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি, রানার্সআপ ‘টিম আর্জেন্টিনা’কে নগদ ছয় হাজার টাকা ও ট্রফি এবং টুর্নামেন্টের সেরা বক্তা তাসকিয়া ইসলাম স্বপ্নীলকে নগদ তিন হাজার টাকা ও ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া ফাইনালে অংশ নেওয়া সব প্রতিযোগীকে সনদ প্রদান করা হয়।

ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে জানিয়ে আয়োজকরা জানান, ‘ব্যাটল অব ওয়ার্ডস-সিজন ২’ শুধু বিতর্ক প্রতিযোগিতা নয়; এটি আইইএলটিএস শিক্ষার্থীদের ভাষা চর্চা, সমালোচনামূলক চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা