× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআইইউ কালচারাল ক্লাবের সদস্য সংগ্রহ শুরু, আবেদন ১ আগস্ট পর্যন্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১১:২৮ এএম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কালচারাল ক্লাব (ডিআইইউসিসি) ‘সদস্য সংগ্রহ ৭.০’ কার্যক্রম শুরু করেছে। আগামী ১ আগস্ট পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সঙ্গীত, নৃত্য, অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা, বাদ্যযন্ত্র, ফটোগ্রাফি/ভিডিও এডিটিং, চারুকলা ও হস্তশিল্প, গ্রাফিক্স ডিজাইন, ভলান্টিয়ার ও অফিস সেক্রেটারিসহ বিভিন্ন বিভাগে সদস্য নেওয়া হবে।

ক্লাব সূত্রে জানা গেছে, নির্বাচিত সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা এবং সৃজনশীল কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আগামী ২ আগস্ট দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এসটিসি ভবনের দ্বিতীয় তলায় অডিশন অনুষ্ঠিত হবে। আবেদন করতে আগ্রহীদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন লিংক পেতে ক্লিক করুন

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা