× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাছ বাঁচিয়েই উন্নয়নের দাবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

জাককানইবি প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২২:৪১ পিএম

বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে রবিবার মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে রবিবার মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ক্যাম্পাসে বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও বৃক্ষনিধনের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে রবিবার মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, “উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়”।

ক্যাম্পাসের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিকল্প পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান এবং বৃক্ষনিধনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।

শিক্ষার্থীদের কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন সরকার বলেন, “বৃক্ষের প্রতি ভালোবাসা থেকেই শিক্ষার্থীরা এখানে এসেছেন। আমরা সব সময় চেষ্টা করেছি গাছ না কেটে বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ অক্ষুণ্ন রাখতে। বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে আমাদের সংগঠন সব সময় সহযোগিতা করবে। গাছগুলো সংরক্ষণ করে উন্নয়ন করা গেলে সেটিই হবে সবার জন্য সর্বোত্তম উদ্যোগ। শিক্ষার্থী ও ক্যাম্পাসই আমাদের প্রথম অগ্রাধিকার”।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন শৌখিন বলেন, “এই গাছগুলোর সঙ্গে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। অনেকের শ্রম, সময় ও অর্থের বিনিময়ে এগুলো বড় হয়েছে। তাই গাছগুলো সংরক্ষণ করেই রাস্তা নির্মাণের দাবি জানাচ্ছি”।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার জাহান লেলিন বলেন, “প্রকৃতি ও উন্নয়নকে মুখোমুখি দাঁড় করানো উচিত নয়। দেশের বিভিন্ন স্থানে প্রকৃতি সংরক্ষণ করেই উন্নয়ন করা হয়েছে। আমাদের ক্যাম্পাসেও পর্যাপ্ত জায়গা রয়েছে। তাই গাছগুলো রেখে রাস্তা সম্প্রসারণ সম্ভব। আমরা চাই আমাদের ক্যাম্পাস সবুজ থাকুক, প্রকৃতি বেঁচে থাকুক”।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘গাছ বাঁচান, পরিবেশ বাঁচান’ এবং ‘প্রকৃতি ও উন্নয়নের টেকসই সমাধান চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

তারা বলেন, ক্যাম্পাসের সবুজ পরিবেশ রক্ষায় প্রশাসনকে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা