× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২০:৫৩ পিএম

কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) উদ্যোগে শনিবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) উদ্যোগে শনিবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিতর্ক সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) উদ্যোগে শিক্ষার্থীদের যুক্তিবাদী ও দক্ষ বিতার্কিক হিসেবে গড়ে তুলতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে শনিবার সকালে এ নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি আব্দুর রহমান আস সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) বাংলা বিতর্কের সাবেক সহ-সভাপতি শাকিল আহমেদ সবুজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের (জুডো) সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ডিবেটিং সোসাইটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) বাংলা বিতর্কের সাবেক সহ-সভাপতি শাকিল আহমেদ সবুজ বলেন, “সিওইউডিএস নিয়মিত নবীনবরণ ও বিতর্ক কর্মশালার আয়োজন করে আসছে। এবারের কর্মশালায় নবীন শিক্ষার্থীদের এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের বেসিক থেকে অ্যাডভান্স পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
নবীন বিতার্কিকদের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। আমরা আশা করি, আজকের কর্মশালায় অংশ নেওয়া প্রত্যেক নবীন বিতার্কিক ভবিষ্যতে দেশ-বিদেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রতিনিধিত্ব করে সুনাম বয়ে আনবে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের (জুডো) সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “একজন বিতার্কিক সহজেই বুঝতে পারে কোনো একটি বিষয়ের কোথায় সাংঘর্ষিকতা রয়েছে এবং কীভাবে যুক্তি ও তথ্যের মাধ্যমে সেটিকে বিশ্লেষণ ও উপস্থাপন করতে হয়।

“একজন বিতার্কিক যেমন নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকে, তেমনি কোনো ক্ষেত্রে তার অধিকার ক্ষুণ্ন হচ্ছে কি না, সে সম্পর্কেও যথাযথ জ্ঞান ও সচেতনতা অর্জন করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন বিতার্কিক কোনো বিষয়কে একপাক্ষিকভাবে বিচার করে না; বরং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করে সম্ভাব্য বিকল্প ও সমাধানের পথ খুঁজে বের করার সক্ষমতা অর্জন করে”।

অনুষ্ঠানের সভাপতি আব্দুর রহমান আস সাদী বলেন, “বিতর্ক সংগঠন শুধু একজন ভালো বক্তা নয়, বরং একজন চিন্তাশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ তৈরি করে দেয়। এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে একজন শিক্ষার্থী দেশের কল্যাণে দায়িত্বশীল ও চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার উপযুক্ত পরিবেশ ও সম্ভাবনা পায়।"

তিনি আরও বলেন, “আমরা চাই নবীন শিক্ষার্থীদের মধ্য থেকেই এমন বিতার্কিক তৈরি হোক, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। এ লক্ষ্যেই আমরা নিয়মিত কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে থাকি, যাতে শিক্ষার্থীদের বিতর্ক দক্ষতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত হয়”।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা