× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআইইউতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ডিআইইউ প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২০:২৯ পিএম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানবতার সেবায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসে বৃহস্পতিবার দুপুর ১২টায় এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিকেল ৪টা পর্যন্ত চলা এ আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

কর্মসূচি পরিচালনায় দায়িত্ব পালন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রোগ্রাম মোটিভেশনাল অফিসার মোহাম্মদ শাহ রাজিউর রহমান, মোটিভেশনাল অফিসার ইমরুন নাহার এবং মেডিকেল টেকনিশিয়ান জামিল বিন রফিক।

এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটের প্রতিনিধি জান্নাতুন নাহারের নেতৃত্বে আটজন স্বেচ্ছাসেবক রক্ত সংগ্রহ, স্বাস্থ্যসেবা প্রদান এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদান শুধু একটি মানবিক উদ্যোগ নয়, এটি একজন অসহায় রোগীর জীবন বাঁচানোর অন্যতম কার্যকর মাধ্যম। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকদের মতে, এ কর্মসূচির মাধ্যমে সংগ্রহ করা রক্ত বিভিন্ন জরুরি পরিস্থিতিতে রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সুস্থ ও সক্ষম সবাইকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা