ববি প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৯:৪৬ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধি ও যৌথ গবেষণার নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজন কৃষ্ণ সাহা, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিনসহ নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. ইউকিফলি এবং অ্যাগ্রোইন্ডাস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানা অনুষ্ঠানে অংশ নেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সহযোগিতার এক নতুন দ্বার উন্মোচিত হলো।