× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআইইউ ল ক্লাবের অ্যানুয়াল স্পোর্টস ফেস্টিভাল অনুষ্ঠিত

ডিআইইউ প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৯:২৩ পিএম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী অ্যানুয়াল স্পোর্টস ফেস্টিভাল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী অ্যানুয়াল স্পোর্টস ফেস্টিভাল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ল ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী অ্যানুয়াল স্পোর্টস ফেস্টিভাল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে বুধবার উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল মনজুর হোসেন, আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর নাসির আহমেদ ও বিভাগের অন্য শিক্ষক-শিক্ষিকারা। আরও উপস্থিত ছিলেন ডিআইইউ ল ক্লাবের সভাপতি রমিজ রিয়াদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার সাগর ও ল ক্লাবের কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আইন অনুষদের ডিন ও শিক্ষকরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি চর্চার আহ্বান জানান।

টুর্নামেন্টে ছেলেদের জন্য ফুটবল ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্যদিকে ছাত্রীদের জন্য ছিল ঝুড়িতে বল নিক্ষেপ ও পিলো পাসিং প্রতিযোগিতা। এ ছাড়া আইন বিভাগের শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ ও শিক্ষিকাদের জন্য হাঁড়ি ভাঙা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

ফুটবল প্রতিযোগিতায় আইন বিভাগের ৬৭ ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় ৬৮ ব্যাচ। প্রতিযোগিতায় সেরা গোলকিপার নির্বাচিত হন ৬৭ ব্যাচের তানিম ইসলাম ও ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন ৬৮ ব্যাচের সিফাত।

২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আইন বিভাগের ৬৪ ব্যাচের সোহম ইসলাম। অন্যান্য প্রতিযোগিতায়ও আইন বিভাগের শিক্ষার্থীরা পুরস্কার অর্জন করেন।

দুই দিনব্যাপী এ আয়োজন শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। ল ক্লাবের আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে প্রতিবছর আরও বড় পরিসরে এমন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা