× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুধু সনদ অর্জনের জন্য শিক্ষা নয় : ইবি উপাচার্য

ইবি প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৯:০৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের গ্র্যাজুয়েশন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের গ্র্যাজুয়েশন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেছেন, বর্তমান সময়ে শিক্ষা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। সনদের পাশাপাশি দক্ষ, সৃজনশীল, উদ্ভাবনী ও বুদ্ধিদীপ্ত গ্র্যাজুয়েট তৈরি করাই সময়ের সবচেয়ে বড় চাহিদা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের গ্র্যাজুয়েশন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির এই যুগে আমরা উপলব্ধি করছি, আমাদের জনসংখ্যা অনেক হলেও দক্ষ জনবলের অভাব রয়েছে। তাই শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকের দিনটি যেমন আনন্দ ও গর্বের, তেমনি সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। যারা দক্ষতা, আন্তরিকতা ও একাগ্রতার সঙ্গে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে, তারাই সফল হবে। 

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবনের ১৪০ নম্বর কক্ষে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিনহাজউল হক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা