× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইইউবিএটিতে বিএনসিসি রমনা রেজিমেন্টের ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের সমাপনী পর্ব অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২১:১১ পিএম

বিএনসিসি রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে ও আইইউবিএটি বিএনসিসি প্লাটুনের সহযোগিতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএনসিসি রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে ও আইইউবিএটি বিএনসিসি প্লাটুনের সহযোগিতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) বিএনসিসি প্লাটুনের সহযোগিতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

আইইউবিএটি ক্যাম্পাসে রবিবার এ  সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সে রমনা রেজিমেন্টের আওতাধীন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত মোট ৫০ জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১০ জন বিমান শাখা এবং ১০ জন নৌ শাখার ক্যাডেট অন্তর্ভুক্ত ছিলেন। 

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদানের দক্ষতা অর্জনের মাধ্যমে ক্যাডেটদের মানবিক, দায়িত্বশীল ও সেবামুখী নাগরিক হিসেবে গড়ে তোলা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা রেজিমেন্ট, বিএনসিসির রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট বিএ-৫৪২৩ মেজর মুহাম্মদ আব্দুস সালাম, পিএসসি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্যাডেটদের রক্তচাপ পরিমাপ, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, ক্ষতস্থানের প্রাথমিক পরিচর্যা, অজ্ঞান ব্যক্তিকে সেবা প্রদান, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন  ভাঙা হাড়ের প্রাথমিক ব্যবস্থাপনা, আগুনে দগ্ধ রোগীর পরিচর্যা, জরুরি রোগী স্থানান্তর ও দুর্যোগকালীন প্রাথমিক চিকিৎসা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সঠিক জ্ঞান ও দক্ষতা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রশিক্ষণ ক্যাডেটদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সেবা প্রদানে সক্ষম করে তোলে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাপনী অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ক্যাডেটদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় এবং প্রশিক্ষণ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, প্রশিক্ষক ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা