× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে হামলায় সাংবাদিকসহ ১৫ শিক্ষার্থী আহত

বরিশাল ও ববি প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২০:৪২ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একদল শিক্ষার্থী‌র হামলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাংবাদিকসহ অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একদল শিক্ষার্থী‌র হামলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাংবাদিকসহ অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একদল শিক্ষার্থী‌র হামলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাংবাদিকসহ অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কাছে নভোথিয়েটারের সামনে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগকারীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ফেসবুক পেজে গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রের ব্যক্তিগত ভিডিও পোস্ট করা হয়। সেই ছাত্র বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু উবাইদা এবং সাংবাদিক আব্দুল কাদের জীবনকে নভোথিয়েটারের সামনে ডেকে নেন। কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ও তার সঙ্গীরা মিলে উবাইদা ও কাদেরকে মারধর করেন। পরে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা সেখানে গেলে হামলা হয় তাদের ওপরও। আহতদের অভিযোগ, প্রায় ৪০ থেকে ৫০ জন লাঠি, রড ও পাইপ ও ইটপাটকেল নিয়ে হামলা করেন।

এসবের ভিডিও করতে গেলে ছিনিয়ে নেওয়া হয় আজকালের কণ্ঠের সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এবং আমার দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাসুদ রানার মোবাইল ফোন।

হামলায় আহতরা হলেনÑ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অমিও মন্ডল, রিপন মন্ডল, নাহিদ ইসলাম, আব্দুল কাদের ইমন, লোকপ্রশাসন বিভাগের তানজিল, সিএসই বিভাগের সিফাত, হিসাববিজ্ঞান বিভাগের মারুফ ও ইংরেজি বিভাগের আহনাফ। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি সাংবাদিক আব্দুল কাদেরের অভিযোগ, আমার ওপর ২০-৩০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করেছে। এই হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজয় কৃষ্ণ সাহা বলেন, আমার কাছে এখনও লিখিত কোনো অভিযোগ আসেনি। গণিত বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে বসব। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা এবং সহকারী অধ্যাপক ইমরান হোসেন বললেন, ঘটনা শোনার পরপরই আমি উপস্থিত হই। আমাদের বিভাগের ৮-৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা