× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউআইইউতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কর্মশক্তির সংকট নিয়ে সেমিনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ২১:০৫ পিএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে শনিবার স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসওবিই) উদ্যোগে আয়োজিত নেক্সাস সেমিনারে কথা বলছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সিনিয়র অর্থনীতিবিদ ড. মিনহাজ মাহমুদ। ফাইল ছবি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে শনিবার স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসওবিই) উদ্যোগে আয়োজিত নেক্সাস সেমিনারে কথা বলছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সিনিয়র অর্থনীতিবিদ ড. মিনহাজ মাহমুদ। ফাইল ছবি

জলবায়ু পরিবর্তনের ফলে তাপজনিত চাপ (হিট স্ট্রেস) ও বায়ুদূষণের সম্মিলিত প্রভাব দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্রমবাজার, উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সিনিয়র অর্থনীতিবিদ ড. মিনহাজ মাহমুদ।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে শনিবার স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসওবিই) উদ্যোগে আয়োজিত নেক্সাস সেমিনারে এসব কথা বলেন তিনি।

সিরিজের দ্বিতীয় পর্বে ‘দ্য ডাবল বার্ডেন অব ক্লাইমেট চেঞ্জ: হাউ হিট স্ট্রেস অ্যান্ড এয়ার পলিউশন স্ট্র্যাটিফাই দ্য ওয়ার্কফোর্স’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মিনহাজ।

এই অর্থনীতিবিদ বলেন, “জলবায়ুজনিত ঝুঁকি সমাজের সব শ্রেণির মানুষের ওপর সমানভাবে প্রভাব ফেলে না। বাইরে কর্মরত শ্রমিক, নারী, প্রবীণ এবং ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগর এলাকার বাসিন্দারা তুলনামূলকভাবে বেশি ক্ষতির মুখে পড়ছেন। তিনি বলেন, তাপমাত্রা বৃদ্ধি ও বায়ুদূষণের সম্মিলিত প্রভাব শুধু জনস্বাস্থ্য নয়, শ্রমবাজারের কাঠামোগত দুর্বলতাকেও আরও প্রকট করছে”।

টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে জলবায়ু-সহনশীল কর্মশক্তি গড়ে তোলা এবং প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পর বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ড. মিনহাজ।

সেমিনারে জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এডিবির ইকোনমিকস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট বিভাগের প্রিন্সিপাল ইকোনমিস্ট ড. নাজমুল চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বায়েস।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় জাতীয় উন্নয়ন পরিকল্পনার প্রতিটি স্তরে জলবায়ু সহনশীলতা অন্তর্ভুক্ত করা সময়ের দাবি। একই সঙ্গে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন, জলবায়ু-সহনশীল অবকাঠামোতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উদীয়মান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সরকারি উদ্যোগ প্রয়োজন।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান, সরকার, শিল্পখাত ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত সহযোগিতা গড়ে তোলা জরুরি। এ ধরনের অংশীদারিত্ব ভবিষ্যতে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেক্সাস সেমিনার সিরিজের আহ্বায়ক অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহ বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন নিয়ে অর্থবহ অ্যাকাডেমিক আলোচনা এগিয়ে নিতে এই সেমিনার সিরিজের আয়োজন করা হয়েছে”।

তিনি বলেন, সরকার, শিল্পখাত, নীতিনির্ধারক ও শিক্ষাঙ্গনের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নেক্সাস সেমিনার সিরিজ কাজ করছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউআইইউর বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সালমা করিম। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা