প্রাথমিক বৃত্তি-২০২৫ পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আফনান আহাম্মেদ সায়মন৷ ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রাথমিক বৃত্তি-২০২৫ পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আফনান আহাম্মেদ সায়মন৷
গাজীপুরের কাপাসিয়া উপজেলার উলুসারা গ্রামের সায়মনের দাদা মরহুম আব্দুস ছামাদ মাস্টার দীর্ঘদিন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন৷ তার বাবা-মাও একই স্কুলে শিক্ষকতা করছেন।
সায়মন বলেন, “আমার স্বপ্ন হচ্ছে একজন প্রকৌশলী হওয়া। সৎ ও দক্ষতার সঙ্গে দেশের কল্যাণে কাজ করা”।
গত রবিবার আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বৃত্তি-২০২৫ এর ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে, যার মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি।