× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১২:২৮ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৬ ১৪:০০ পিএম

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। ছবি: ভিডিও থেকে

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। ছবি: ভিডিও থেকে

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এ সময় পরীক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’; ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’; ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা