× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুল পরিদর্শনে অনিয়ম, অসুস্থতার কারণ দেখিয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ২০:১১ পিএম

ডিগ্রীর চর হেফাজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান ববিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডিগ্রীর চর হেফাজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান ববিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিদ্যালয়ের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাবে অনিয়মের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিদর্শনে সামনে আসার পর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রীর চর হেফাজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান ববিন রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আসাদুজ্জামান ববিন বিদ্যালয়ের আইসিটি শিক্ষক। ২০২২ সালে তৎকালীন প্রধান শিক্ষক জি. এম. এ. রহিম অবসরে গেলে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। এরপর থেকেই তিনি ওই দায়িত্ব পালন করে আসছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার ইউএনও শাহ জহুরুল হোসেন ডিগ্রীরচর হেফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার সময় বিভিন্ন অসংগতি দেখতে পান। এ সময় প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন এবং বিষয়গুলোর ব্যাখ্যা দিতে নির্দেশ দেন ইউএনও।

এদিকে ইউএনও বিদ্যালয় পরিদর্শনের তিন দিনের মাথায় পদত্যাগপত্র জমা দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান ববিন।

পদত্যাগের কারণ হিসেবে প্রধান শিক্ষক আসাদুজ্জামান ববিন বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আয়-ব্যয়ের হিসাবের খসড়া সংরক্ষণ করা হয়েছিল। তবে চলতি বছরের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করা হয়নি। এছাড়া বিদ্যালয়ের নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দেওয়া হয়নি। ব্যক্তিগত অসুস্থতার কারণেই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি”।

উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বলেন, “সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির আয় ব্যায় সংক্রান্ত নানা আর্থিক অনিয়মের বিষয়টি শনাক্ত করেন। পরে রবিবার বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন”।

ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, “গত বুধবার বিদ্যালয়টি পরিদর্শনে গেলে বিদ্যালয়ের আয় ব্যায় সংক্রান্ত কোনো নথিপত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেখাতে পারেননি। রবিবার ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি বিধি অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের আর্থিক বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা