× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিক শিক্ষাকে আনন্দময় করতে জোর

সচিব সাখাওয়াত হোসেনের নতুন বইয়ের প্রকাশনা উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

ঢাকার জাতীয় প্রেসক্লাবে রবিবার সকাল ১০টায় সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেনের রচিত আটটি নতুন বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার জাতীয় প্রেসক্লাবে রবিবার সকাল ১০টায় সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেনের রচিত আটটি নতুন বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেনের রচিত শিক্ষাবিষয়ক আটটি নতুন বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, বইগুলো শিক্ষা, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে নতুন প্রজন্মকে সমৃদ্ধ করবে এবং শিক্ষকদের পাঠদানেও কার্যকর সহায়ক হবে।

ঢাকার জাতীয় প্রেসক্লাবে রবিবার সকাল ১০টায় এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক নিজেই।

এতে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হাসান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক আব্দুল আজিজ, ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সির সাধারণ সম্পাদক ফরিদ মোহাম্মদ শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম এবং বাংলাদেশ উন্নয়ন সোসাইটির সভাপতি মো. আবু তোহা।

নবপ্রকাশিত বইগুলো নিয়ে আলোচনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও জেড নিউজের সম্পাদক আমিরুল ইসলাম কাগজী বলেন, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক এসব গ্রন্থ শিক্ষকদের পাঠদানকে আরও সমৃদ্ধ করবে।

বাংলাদেশ উন্নয়ন সোসাইটির সভাপতি মো. আবু তোহা বলেন, বইগুলো নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষার নানা দিক সম্পর্কে জানতে সহায়তা করবে।

একই সঙ্গে তিনি এগুলো সরকারি বিভিন্ন গ্রন্থাগারে সংরক্ষণের দাবি জানান।

অনুষ্ঠানে মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাকে যদি আনন্দময় ও খেলাধুলাভিত্তিক উপায়ে উপস্থাপন করা যায়, তবে তা আরও কার্যকর হয়।”

তিনি বলেন, যে শিক্ষা মানুষের কল্যাণে আসে না এবং শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে না, তার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ।

দেশের কল্যাণ ও শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম গড়ে তোলার লক্ষ্যেই ইতিহাস, সাহিত্য ও অন্যান্য বিষয়ে লেখালেখি হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

প্রকাশিত বইগুলো হলো- খেলার মাধ্যমে শেখা, শিক্ষা ও উন্নয়ন: বৈশ্বিক উদ্যোগ, বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব, ইনক্লুসিভ এডুকেশন, আনন্দময় শিক্ষা, ইংরেজি সাহিত্যের ইতিহাস, মানসম্মত শিক্ষা এবং হ্যাপি স্কুল।

অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে বইগুলোর একটি করে কপি তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা