× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে রবিবার অনুষ্ঠিত হয়েছে ‘৮ম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’। ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে রবিবার অনুষ্ঠিত হয়েছে ‘৮ম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’। ফাইল ছবি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘৮ম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’।

বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে রবিবার এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ, এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন।

‘সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা: বাংলাদেশ প্রেক্ষিত’ শিরোনামে তার বক্তৃতায় অধ্যাপক ফরাসউদ্দিন সুষমভাবে দেশের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন।

তিনি বলেন, “সরকারের স্থিতিশিলতার জন্য সাধারণ নির্বাচনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নয়, বরং উচ্চ কক্ষে বরাদ্দ দেওয়া যেতে পারে”।

সংসদ সদস্যদের সংবিধান সংশোধন, সরকারের প্রতি অনাস্থা এবং অর্থ বিল ছাড়া বাকি ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দেবার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

একই সঙ্গে আইন প্রণেতা সাংসদগণকে স্থানীয় প্রশাসনিক এবং উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত না হবার পরামর্শও দেন ডক্টর ফরাসউদ্দিন।

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া এবং সকল সাংবিধানিক পদের নিয়োগ সরাসরি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করার পক্ষে মত দেন এই জ্যেষ্ঠ অর্থনীতিবিদ।

অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফকরুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রয়াত নেহরীন খানের স্বজনরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ডক্টর আকবর আলী খানের কন্যা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রাক্তন কৃতী ছাত্রী প্রয়াত নেহরীন খানের স্মরণে প্রতি বছর এই মর্যাদাপূর্ণ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা