× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শনিবার থেকে ৫ আগস্ট ইবিতে লাল ব্যাজ ধারণ

ইবি প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

শনিবার থেকে ৫ আগস্ট ইবিতে লাল ব্যাজ ধারণ

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

এরই অংশ হিসেবে শনিবার (১১ জুলাই) থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের লাল ব্যাজ পরার নির্দেশনা দেওয়া হয়েছে।

জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া এবং সদস্য সচিব ড. আসাদুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে লাল ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থেকে পরবর্তী সব আয়োজনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা