ইবি প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬ ২২:১০ পিএম
সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক পাল সীমান্ত। প্রবা ফটো
আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টারের (এএসএম) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক পাল সীমান্ত নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সংগঠনটির কান্ট্রি অ্যাম্বাসেডর ও ফ্যাকাল্টি অ্যাডভাইজার ড. মিন্নাতুল করিম আকন্দের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৫ সদস্যের নতুন এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর গবেষণা, বৈজ্ঞানিক কার্যক্রম এবং জনসচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ পরিচালনা করবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অভিনন্দন পাল সীমান্ত বলেন, সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয়, সদস্যদের মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা এবং পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নে তিনি কাজ করবেন। সভাপতি, কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং বিজ্ঞানভিত্তিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কান্ট্রি অ্যাম্বাসেডর ও ফ্যাকাল্টি অ্যাডভাইজার ড. মিন্নাতুল করিম আকন্দ বলেন, আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির (এএসএম) মূল লক্ষ্য গবেষণা, শিক্ষা, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং সমাজে বিজ্ঞানভিত্তিক সচেতনতা বাড়ানো। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সংগঠনটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে।