× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ

ইবির লালন শাহ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

ইবি প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাককে লালন শাহ হলের নতুন প্রভোস্ট হিসেবে আগামী এক বছরের জন্য নিয়োগ দিয়েছেন উপাচার্য। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাককে লালন শাহ হলের নতুন প্রভোস্ট হিসেবে আগামী এক বছরের জন্য নিয়োগ দিয়েছেন উপাচার্য। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ প্রায় দেড় মাস ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে প্রভোস্ট না থাকায় নানা প্রশাসনিক জটিলতা ও ভোগান্তিতে পড়েন আবাসিক শিক্ষার্থীরা।

এ পরিস্থিতিতে গত ৫ জুলাই জাতীয় পত্রিকা দৈনিক প্রতিদিনের বাংলাদেশে ‘দেড়মাস ধরে প্রভোস্ট নেই ইবির লালন শাহ হলে, দুর্ভোগে শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অবশেষে হলটিতে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাককে লালন শাহ হলের নতুন প্রভোস্ট হিসেবে আগামী এক বছরের জন্য নিয়োগ দিয়েছেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানের মেয়াদ শেষ হওয়ায় ৮ জুলাই ২০২৬ থেকে পরবর্তী এক বছরের জন্য সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাককে লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এদিকে, প্রভোস্ট হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা