× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে আর্জেন্টিনা-মিসর ম্যাচ সম্প্রচার বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ২০:২১ পিএম

বৃষ্টির কারণে টিএসসিতে নেই লোক সমাগম। ছবি: ভিডিও থেকে নেওয়া

বৃষ্টির কারণে টিএসসিতে নেই লোক সমাগম। ছবি: ভিডিও থেকে নেওয়া

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় দেখানো হবে না আর্জেন্টিনা বিশ্বকাপ ম্যাচ। খারাপ আবহাওয়ার কারণে ক্যাম্পাসের ভেন্যুগুলোতে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আয়োজকদের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের সব আয়োজন স্থগিত করা হয়েছে।

আবহাওয়া স্বাভাবিক হলে বুধবার থেকে আবারও পাঁচটি ভেন্যুতেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় অ্যাথলেট স্পোর্টস গিয়ারের আয়োজনে টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীম উদ্‌দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল খেলার মাঠে বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর আয়োজন করা হয়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা