× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিইউবি’র উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো প্রো-বনো কনফারেন্স

প্রবা ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ২০:৫৯ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ২১:৫৪ পিএম

বক্তব্য দিচ্ছেন রয়েটার্স ইনোভেশন অ্যাওয়ার্ড বিজয়ী ব্যারিস্টার রাকিনুল হাকিম আলভি।

বক্তব্য দিচ্ছেন রয়েটার্স ইনোভেশন অ্যাওয়ার্ড বিজয়ী ব্যারিস্টার রাকিনুল হাকিম আলভি।

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (সিইউবি) আইন বিভাগ এবং ‘ল অ্যান্ড মুট ক্লাব’-এর যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রো-বনো কনফারেন্স। এখানে ছাত্র-ছাত্রীরা বিনা-মূল্যে আইনী সহায়তা দেওয়ার বিষয়ে জ্ঞান আহরণ করে।

সোমবার (২ জানুয়ারি) দুপুর ২টায় সিইউবি’র অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রয়টার্স ইনোভেশন অ্যাওয়ার্ড বিজয়ী ব্যারিস্টার রাকিনুল হাকিম আলভি। তিনি লিগ্যাল ফাইভ হানড্রেড অ্যাওয়ার্ডেও টানা চার বছর স্থান পেয়েছেন।

বিশ্বের অন্যতম বৃহৎ ল ফার্ম ‘ডিএলএ পাইপার’-এর থাইল্যান্ড অফিসে ব্যারিস্টার হাকিম কর্পোরেট অ্যাসোসিয়েট হিসেবে পাঁচ বছর কাজ করেছেন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রো-বনো কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মিয়ানমার ও থাইল্যান্ডে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা প্রতিষ্ঠায় উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

অনুষ্ঠানে সিইউবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এইচ এম জহিরুল হক, আইন বিভাগের প্রফেসর এবং উপদেষ্টা মোহাম্মদ নাজমুজ্জামান ভুঁইয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও আইন বিভাগের প্রধান সানজাদ শেখসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।    



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা