× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুচ্ছের চূড়ান্ত ভর্তি শুরু বুধবার, মানতে হবে যেসব নির্দেশনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১২:৫৭ পিএম

গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে বুধবার থেকে। ফাইল ছবি

গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে বুধবার থেকে। ফাইল ছবি

গুচ্ছভুক্ত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামীকাল বুধবার থেকে শুরু হবে।

‘ওয়ান স্টেপ’ পদ্ধতিতে যা আগামী ১৩ জুলাই পর্যন্ত (শুক্রবার ব্যতীত) এ ভর্তি কার্যক্রম চলবে।

গুচ্ছভুক্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সোমবার অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রো-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, ছাত্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ৮ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে (শুক্রবার ব্যতীত) সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

প্রাথমিক ভর্তি নিশ্চায়নের সময় জমা দেওয়া মূল নম্বরপত্র নিজ দায়িত্বে জমাদানকারী বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

মূল নম্বরপত্র উত্তোলনের সময় কাগজ জমাদানের মূল Acknowledgement Slip (Applicant Copy) সঙ্গে নিয়ে শিক্ষার্থীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে।

প্রাথমিক ভর্তির সময় পরিশোধিত ৫ হাজার টাকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফির সঙ্গে সমন্বয় করা হবে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী অবশিষ্ট ভর্তি ফি পরিশোধ করতে হবে।

ভর্তি পরীক্ষার সময় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত মূল প্রবেশপত্রসহ শিক্ষার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

চূড়ান্ত ভর্তির আগে ও সময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা