× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানা আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২২:৪৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। প্রবা ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। প্রবা ফটো

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলÑ ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়’।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে সিনেট ভবন চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ইতিবাচক অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্মস্থান বড়কুঠিকে বিশ্ববিদ্যালয়ের কাছেই হস্তান্তরের চেষ্টা করব। বড়কুঠি রাজশাহী অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী নিদর্শন। এখান থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে সেটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে। 

রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেনÑ রাজশাহী-৩ আসনের এমপি মো. শফিকুল হক মিলন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।

সভাপতির বক্তব্যে রাবি উপাচার্য বৈশ্বিক প্রেক্ষাপটে মেধা ও দক্ষতার সঙ্গে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবার কোনো আলোকসজ্জা করা হয়নি বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারকপত্রের মোড়ক উন্মোচন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া বিকালে খেলাধুলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা