× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ৩ বই রাখার নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ১৯:৪৫ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৬ ২২:০৮ পিএম

জিয়া পরিবারের তিন বই ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লিখা ‘সবার আগে বাংলাদেশ’। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জিয়া পরিবারের তিন বই ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লিখা ‘সবার আগে বাংলাদেশ’। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পড়ার জন্য জিয়া পরিবারের তিনটি বইয়ের সমন্বয়ে একটি করে সেট সংরক্ষণের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বই তিনটি হলো ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লিখা ‘সবার আগে বাংলাদেশ’। তিনটি বই-ই জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে গত ১৮ মে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের অফিস আদেশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলির সই করা অফিস আদেশে বলা হয়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাস’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে দলীয় বিশেষ ব্যক্তিদের ওপর লেখা বই কিনতে নির্দেশনা দেওয়া হয়েছিল। এসব বই বিক্রি নিয়ে অর্থ লোপাটের অভিযোগও উঠেছিল ওই সময়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা