× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতের আমেজে ডিআইইউতে পিঠা উৎসব

শিক্ষাঙ্গন ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ১৬:০৭ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ১৬:১৬ পিএম

শীতের আমেজে ডিআইইউতে পিঠা উৎসব

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের যৌথ আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অ্যাকাডেমিক ভবনের সামনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর ফজলুল হক পলাশ  ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিলি রহমান । অ্যাকাডেমিক ভবনের সামনে এ পিঠা উৎসবের আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের একাধিক ব্যাচের শিক্ষর্থীরা। পিঠা উৎসবে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৯টি ও অর্থনীতি বিভাগের ৭টি স্টল। বাহারি নামের পিঠাগুলো খেতে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্কুট পিঠা, পাটিসাপ্টা, নকশা পিঠা, নারিকেল পিঠা, কলি পিঠাসহ রয়েছে আরও নানা পিঠা।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের  শিক্ষার্থী মুকিম আহমেদ বলেন, ‘আমাদের স্টলে নানা  রকমের পিঠা  ও হাঁসের মাংসের সঙ্গে রুটি আছে। ৩০ টাকা থেকে শুরু করে  ১০০ টাকা পর্যন্ত  খাবারের মূল্য রাখা হয়েছে। দেশীয় ঐতিহ্য ধরে রাখার প্রয়াসে এই আয়োজন।‘ পিঠা উৎসবে আসা ফার্মেসি বিভাগের ২৮ ব্যাচের শিক্ষার্থী ইয়াসিন  বলেন, ‘এ শীতে মায়ের হাতের পিঠা খুব মিস করছি। ক্যাম্পাসে বসে শীতের পিঠা খেতে পারছি। এজন্য উৎসবের আয়োজন সংশ্লিষ্ট সবাইকে  ধন্যবাদ।’

পিঠা উৎসবে আসা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তামান্না সুলতানার অনুভূতি জানতে চাইলে বলেন, ‘খুব ভালো লেগেছে। পিঠা  উৎসব দারুণ জাঁকজমকপূর্ণ ছিল। নতুন নতুন পিঠার সঙ্গে পরিচিত হয়েছি। তবে অনেক বেশি শিক্ষার্থীর সমাগম ছিল, সে তুলনায় জায়গার সংকীর্ণতা রয়ে গেছে।’ পিঠা উৎসব শেষে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা