× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার্বক্ষণিক সিসিটিভির আওতায় থাকবে এইচএসসির কেন্দ্রগুলো: শিক্ষামন্ত্রী

সিলেট অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

সিলেটে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে রবিবার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন  শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে রবিবার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ, সুষ্ঠু, নকলমুক্ত এবং প্রযুক্তিনির্ভর পরিবেশে আয়োজন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। 

একই সঙ্গে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন এবং সিসিটিভির মাধ্যমে কেন্দ্রগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

সিলেটের জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে রবিবার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী জানান, প্রশ্নপত্র ফাঁসের গুজব বা অপপ্রচারের কোনো সুযোগ দেওয়া হবে না। আধুনিক প্রযুক্তির ব্যবহার, কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। 

ভুয়া তথ্য ও গুজব ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় শিক্ষা প্রশাসন, কেন্দ্র কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ন্যায়সংগত মূল্যায়ন নিশ্চিত করতে অভিযোগের ভিত্তিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ আইনে যুক্ত করা হয়েছে। পাশাপাশি অভিন্ন মূল্যায়ন মানদণ্ড অনুসরণ, নমুনা উত্তরপত্র পর্যালোচনা, পরীক্ষকদের মূল্যায়ন এবং অতিরিক্ত খাতা মূল্যায়নের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ডকে শুধু পরীক্ষা ও ফল প্রকাশে সীমাবদ্ধ না রেখে শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, ২০১৭ সাল থেকে বিচারাধীন মামলার কারণে আটকে থাকা প্রায় ২৫ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদোন্নতির বিষয়টি আদালতের রায়ের আলোকে নিষ্পত্তি করা হবে। 

বর্তমানে সারা দেশে প্রায় ৬০ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে এবং আগামী জুলাই থেকে নতুন নিয়োগ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বরেলও জানান তিনি।

তিনি জানান, মাদ্রাসা শিক্ষকদের বেতন-সংক্রান্ত জটিলতা দূর করে নিয়মিত ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন প্রদান এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিচারাধীন ৩০ হাজারের বেশি মামলা পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগও নেওয়া হয়েছে।

এহছানুল হক মিলন বলেন, প্রতিটি জেলার শিক্ষা পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা, মাঠপর্যায়ের মতামত বিবেচনা এবং প্রশাসনের সব স্তরে জবাবদিহি নিশ্চিত করে আধুনিক, স্বচ্ছ ও নির্ভরযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

এ সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সভাপত্বি করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন।

সেখানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কেন্দ্রপ্রধান ও গণমাধ্যমকর্মীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা