× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফা বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৬ ২১:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ। ছবি: ফেসবুক থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ। ছবি: ফেসবুক থেকে

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে প্রেরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুন থেকে ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালীন সময় পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো- শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন, জরুরি সেবার যান (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী), সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিং পরিবহন এবং অন্যান্য সরকারি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।


এ ছাড়া, বহিরাগত অতিথিদের ক্যাম্পাসে প্রবেশও নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে গণপরিবহণ ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই সবসময় নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব পরিস্থিতির ভিত্তিতে প্রয়োজনে এ সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন করা হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা