× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি রোকেয়া হলে মাথায় কাঁঠাল পড়ে মালি নিহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের বাগানের মালি ছিয়াকুল। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের বাগানের মালি ছিয়াকুল। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাথায় কাঁঠাল পড়ে রোকেয়া হলের বাগানের মালি ছিয়াকুল (৩৮) নিহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে এগারোটার  দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সুশীল জানান, নিহত সিয়াকুল ঢাবির রোকেয়া হলের বাগানের মালি, সকালের দিকে রোকেয়া হলের ভিতরে গাছে কাঁঠাল পাড়তে গিয়ে কাঁঠাল মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামে বাড়ি নড়াইল জেলার নড়াগাতি থানার দেবদূত  গ্রামে। তার বাবার নাম  রয়জুল। তিনি ঢাবির রোকেয়া হলেই থাকতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা