× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎কুবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক শুভ ও সদস্য সচিব বাশার

কুবি প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

মোস্তাফিজুর রহমান শুভ ও আবুল বাশার।

মোস্তাফিজুর রহমান শুভ ও আবুল বাশার।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ১২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক ও আবুল বাশারকে সদস্য সচিব করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মোঃ সাইদুল ইসলাম শাওন।‎

‎নবগঠিত কমিটির সদস্য সচিব আবুল বাশার বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করছি ৷ আমাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি মনিরুল হক চৌধুরীসহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, সদস্য সচিব নাছির উদ্দীন নাছির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করে আসছে। সামনেও শিক্ষার্থীদের উপকার হয় এমন কাজই করবে। আমি আগেও শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, সামনেও শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষার্থীদের পাশে থেকে, শিক্ষার্থীদের উপকারে আসে এমন কাজ করবো”।‎‎

‎আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা এই কমিটি উপহার পেয়েছি। কেন্দ্রীয় ছাত্রদলকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে যিনি আমাদের উপর আস্থা রেখেছেন এবং এই সুন্দর একটি কমিটি উপহার দিয়েছেন। আমার বিশ্বাস যারা এখানে দায়িত্ব পেয়েছে সকলে দলের দুঃসময়ের কাণ্ডারি এবং পরীক্ষিত সৈনিক”।‎

‎তিনি বলেন, “সামনের দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সাংবাদিক, শিক্ষক সকলকে ঐক্যবদ্ধভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি”।‎

বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং ১ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা