× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবির এএনএসভিএম অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

পবিপ্রবি প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রাক্তন শিক্ষার্থীদের মিলন, বন্ধন ও সম্মিলিত অগ্রযাত্রার প্রত্যয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের অ্যালামনাইদের উদ্যোগের বাস্তব প্রতিফলন হিসেবে গঠিত হয়েছে “অ্যালামনাই অ্যাসোসিয়েশন”।

ঢাকার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুস সাত্তার বেগকে আহ্বায়ক এবং ডা. এ. টি. এম. ফয়েজ খান রাকিবকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

তিনি দল-মতের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বরিশাল ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়নের চলমান পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বক্তারা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা, পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নে অ্যালামনাইদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা