× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৭:০৯ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৬ ১৭:১০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বুধবার প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বুধবার প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আমাদের দেশের একটি বিশাল জনসংখ্যা রয়েছে, যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে জনসম্পদে রূপান্তর করা সম্ভব এবং এ কাজটি করতে পারেন শিক্ষকরাই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বুধবার প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু উচ্চশিক্ষা নয়, প্রয়োজন কারিগরি শিক্ষাব্যবস্থাও। শিক্ষা খাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ শতাংশ বাজেট দিয়েছেন, যেটাকে আমাদের কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, ডিনস অ্যাওয়ার্ড একটি অর্থবহ পুরস্কার। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া। 

যারা আজ এই পুরস্কার পেয়েছেন, তারা অনুপ্রাণিত হবেন। এটি অ্যাকাডেমিক অ্যাক্সিলেন্সের পাশাপাশি শিক্ষার্থীদের সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্ধৃত করে শিক্ষামন্ত্রী বলেন, তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। 

তিনি আরও বলেন, অনেকেই শিক্ষা ব্যবস্থায় দুর্বলতা সৃষ্টির চেষ্টা করছে, তবু আমরা কাজ করছি। তারেক রহমানের নেতৃত্বে এবার ক্ষমতায় এসে কাজ করা হচ্ছে, যেন শিক্ষা ব্যবস্থায় কোনো আঘাত না আসে। 

আমাদের প্রধানমন্ত্রীও শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এ কারণেই তিনি এ খাতে ৫ শতাংশ বাজেট রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠান শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মোট ১০৪ জন শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। 

কলা অনুষদ থেকে ২১ জন, বিজনেস স্টাডিজ থেকে ১৬ জন, বিজ্ঞান অনুষদ থেকে ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স থেকে ২৯ জন, আইন অনুষদ থেকে ৩ জন এবং চারুকলা অনুষদ থেকে ৩ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা